Published : 06 Aug 2026, 09:16 PM
ব্র্যাক ব্যাংক তার পঁচিশ বছরের গৌরবময় যাত্রার উদযাপন করেছে এক অভিনব উপায়ে। প্রতিষ্ঠানটি তাদের এই বিশেষ মাইলফলক উপলক্ষে একটি নতুন থিম সং প্রকাশ করেছে, যা চমৎকার মিউজিক ভিডিওর মাধ্যমে সেই আবেগ ও গল্পকে জীবন্ত করে তুলেছে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ব্যাংকের ২৫ বছরের অর্জন, প্রতিষ্ঠা এবং সেই মূল মূল্যবোধগুলো, যা ব্র্যাক ব্যাংককে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। মিউজিক ভিডিওর মাধ্যমে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে চলার অদম্য ইচ্ছার প্রতীকী দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে এতে প্রতিফলিত হয়েছে গ্রাহক, অংশীদার ও সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা আস্থা, সম্পর্ক এবং যৌথ পথচলার এক অবিস্মরণীয় গল্প, যা এই সাফল্যের ভিত্তি স্থাপন করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে (ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম) ভিডিওটি প্রকাশের পর তা দেশব্যাপী ব্যাপক সমাদর লাভ করে।
মাত্র পাঁচ দিনের মধ্যে ব্র্যাক ব্যাংকের ফেসবুক পেজে এটি ৬১ লক্ষেরও বেশি ভিউ এবং ৭ হাজার ২৫০টি এনগেজমেন্ট অর্জন করেছে। একই সময়ে ইউটিউবে এই ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লক্ষেরও বেশি দর্শক। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের বাস্তব অভিজ্ঞতা ও আবেগকে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করলে তা প্রচলিত বিজ্ঞাপনের সীমা অতিক্রম করে মানুষের সঙ্গে এক গভীর ও দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করতে পারে। এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘পঁচিশ বছর ধরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের কাহিনি লেখা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আস্থা ও স্বপ্নের হাত ধরে। আমাদের থিম সং সবসময় সেই মূল্যবোধগুলোকে ধারণ করেছে, যা আমাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।’ তিনি আরও যোগ করেন, ‘এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে প্রাণবন্ত করতে চেয়েছি এবং এর পেছনের সকল মানুষকে সম্মানিত করেছি।
’ খান বলেন, ‘এটি কেবল একটি বার্ষিকী উদযাপন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও অংশীদারদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনাদের আস্থা ও বিশ্বাসের জন্য আমরা চিরকৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা সৃষ্টিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’।
জুলাই মাসে রপ্তানি আয় সামান্য হ্রাস, তবে জুন মাসের চেয়ে বৃদ্ধি