Published : 09 Jul 2026, 06:22 AM
দেশের বৈদেশিক মুদ্রার মোট সঞ্চয় বা রিজার্ভ এখন ৩৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী এই অগ্রগতি স্পষ্ট। বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, আজ দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩.০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে গত ৩০ জুন মাস পর্যন্ত এই রিজার্ভের পরিমাণ ছিল ৩২.৯০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রা প্রাপ্তির কারণে এই রিজার্ভে ইতিবাচক বৃদ্ধি ঘটেছে।
।
বন্ধ শিল্পকে প্রাণ দিতে ২০ হাজার কোটির প্রি-ফাইন্যান্সের নতুন পথ: বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা