Published : 21 Aug 2026, 06:16 AM
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ড. মুহাম্মদ ইউনূস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সাংগঠনিক দক্ষতা, গভীর প্রজ্ঞা, কঠিন সময়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তৃণমূল জনগণের সাথে নিবিড় যোগাযোগের অভিজ্ঞতা তাঁকে দেশের জাতীয় রাজনীতিতে এক স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থান দিয়েছে।
' ড. ইউনূস আরও যোগ করেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সজ্জন ব্যক্তিত্ব হিসেবে এই সর্বোচ্চ সাংবিধানিক পদটি গ্রহণ তাঁর মর্যাদা আরও বৃদ্ধি করবে। তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ: উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতি নিয়ে আলোচনা