Published : 13 Aug 2026, 07:16 PM
প্রয়াত প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জনসমাবেশে যোগদানে বাধা দেওয়া এবং হত্যার চেষ্টার অভিযোগে করা এক মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন সাত দিনের রিমান্ড শেষে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন। এর আগে গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তিনি ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
৬ আগস্ট শুনানির পর আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ২০২৪ সালের ৪ অক্টোবর ১১১ জনকে এজাহারভুক্ত করে মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জগলুল এই মামলার ১৭ নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট চারজন গ্রেপ্তার রয়েছে। গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জন মারাত্মক অস্ত্রশস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে সারা দিন অবস্থান করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
তারা রাস্তা অবরোধ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। আরও অভিযোগ করা হয়েছে, ঘোষিত কর্মসূচী অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তাঁর সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে (মার্চ ফর ডেমোক্রেসি) যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা বালুর ট্রাকসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এবং খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পেপার স্প্রে ব্যবহার করে। এর ফলে খালেদা জিয়াসহ তাঁর সঙ্গে থাকা অনেক নেতা-কর্মীরই আহত হন। আরও পড়ুনখালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা–হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল০৬ আগস্ট ২০২৬।
বাংলাদেশে আল-কায়েদার গোপন নেটওয়ার্ক তৈরির চেষ্টা: জাতিসংঘের উদ্বেগ