Published : 28 Jul 2026, 03:28 AM
ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান সংঘাতের পর থেকে এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি মার্কিন সেনাকে আহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধাহত সৈন্যদের এই বিশাল সংখ্যাটি সামনে এসেছে। সর্বশেষ হিসাব অনুসারে, এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত রবিবার হতাহতদের সঠিক চিত্র তুলে ধরার জন্য একটি নতুন রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে হতাহতের ঘটনাগুলিকে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘ওভারসিজ অপারেশনস’—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু এই নতুন কাঠামো চালু হওয়ার পর থেকে তথ্য গোপন করার চেষ্টা এবং স্বচ্ছতার অভাব নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।
নতুন তথ্যানুযায়ী, ৭ জুলাইয়ের পর থেকে মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ২০৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৮২ জনই সেনাসদস্য। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে, এই সময়ে আহত সৈন্যদের মধ্যে প্রায় ৯৬ শতাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে নিজেদের দায়িত্বে ফিরেছেন। এই নতুন বিভাজন এবং হিসাবের পরিবর্তন নিয়ে মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। হতাহতদের নাম দুটি ভাগে ভাগ করায় ডেমোক্র্যাট সিনেটররা ক্ষোভ প্রকাশ করেছেন। ইউরোপে মার্কিন বাহিনীর প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস এই তথ্যের সততা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, ট্রাম্পের সমালোচক রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এই নতুন বিভাজনকে একটি ‘হাস্যকর চালাকি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
যদিও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অসঙ্গতিকে কেবল ‘সাময়িক তথ্যগত ত্রুটি’ হিসেবে বর্ণনা করেছেন এবং দ্রুত এই পদ্ধতিগত ভুলগুলো সংশোধন করার কাজ করছেন। এদিকে, গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় গত তিন দিন ধরে ইরানে মার্কিন বাহিনীর হামলা বন্ধ রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।।
নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ: অজ্ঞাতদের হুমকি ও নজরদারির শিকার