Published : 27 Jul 2026, 08:16 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্র সম্পাদকদের কাছে একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। তিনি চেয়েছেন, যেন তারা সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও যথাযথভাবে তুলে ধরেন। তাঁর মতে, এর মাধ্যমে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই বার্তা প্রদান করেন। এই বৈঠকে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করা হয়। এই আলোচনায় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং দৈনিক মানবকণ্ঠর সম্পাদক শহিদুল ইসলাম।।
তিন শর্তে পুনরুদ্ধার লাইসেন্স: আদ্-দ্বীন হাসপাতাল ফের পেল কার্যক্রমের অনুমতি