Published : 24 Jul 2026, 01:14 AM
সাত মাস অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেল তামিল তারকা ও বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের বহু প্রতীক্ষিত সিনেমা 'জন নায়গন'। এই ছবিটিই হতে চলেছে অভিনেতার কর্মজীবনের শেষ চলচ্চিত্র। মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই ছবির আলোচনা চলাকালীন, অভিনেতার কর্মজীবনের শুরুর দিকের একটি আবেগঘন ঘটনা সামনে আসে। সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সঞ্জীব এই কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। তিনি জানিয়েছেন, অভিষেক সিনেমা 'নালাইয়া থিরপু' মুক্তির পর সমালোচনার মুখে পড়ে বিজয় সারা রাত কেঁদেছিলেন। সম্প্রতি 'বিহাইন্ডউডস'-এ দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জীব বলেন, ১৯৯২ সালে মুক্তি পাওয়া 'নালাইয়া থিরপু' সিনেমাটির কড়া সমালোচনা বিজয়কে গভীরভাবে আঘাত করেছিল। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং এতে অভিনয় করেছিলেন কীর্তনা, ঈশ্বরী রাও ও শ্রীবিদ্যা।
সঞ্জীবের মতে, 'বিজয় অনেক কেঁদেছিলেন, এমনকি সারা রাত কেঁদেছিলেন। কোনো নতুন অভিনেতা প্রথম সিনেমার পর এমন তীব্র মন্তব্য শুনতে চান না, বিশেষত যখন তা আসে একটি প্রভাবশালী ম্যাগাজিন থেকে।' অভিনেতা সঞ্জীব আরও জানান, সেই সময় বিজয়ের বয়স ছিল মাত্র ২০। তিনি চলচ্চিত্র জগতে নিজের স্থান তৈরি করার চেষ্টা করছিলেন। সেই পরিস্থিতিতে নেতিবাচক মন্তব্য মেনে নেওয়া তাঁর জন্য ছিল অত্যন্ত কঠিন। সঞ্জীব বলেন, 'ওই বয়সে এমন পরিস্থিতিতে যে কেউ হতাশ হয়ে পড়বে। আজকের বিজয় হয়তো পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে পারতেন।' তবে সময়ের সাথে সাথে নিজের কাজ দিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন বিজয়।
ধীরে ধীরে তিনি তামিল সিনেমার অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছেন। সঞ্জীব মন্তব্য করেন, 'পরে সেই একই ম্যাগাজিন বিজয়ের অনুমতি নিয়ে তাদের প্রচ্ছদের জন্য তাঁর ছবি প্রকাশ করতে চেয়েছিল। এটা কি কোনো বড় অর্জন নয়?' আরও পড়ুন আমি অভিনেতা কিন্তু রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয় ২২ এপ্রিল ২০২৬ এইচ বিনোথ পরিচালিত ছবিটি বিজয় অভিনীত শেষ চলচ্চিত্র। অনেক দর্শকের মতে, পর্দায় বিজয়ের উপস্থিতি আগের মতোই মনোমুগ্ধকর। পাশাপাশি অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আবেগপূর্ণ দৃশ্যগুলোও প্রশংসিত হয়েছে। তবে অনেকেই মনে করছেন, গল্পের কাঠামো বেশ পরিচিত এবং প্রায় তিন ঘণ্টার দৈর্ঘ্য ছবির গতি কিছুটা কমিয়ে দিয়েছে। এনডিটিভি অবলম্বনে।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর যৌথ পদক্ষেপের ডাক পররাষ্ট্রমন্ত্রীর