Published : 23 Jul 2026, 10:10 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জল্পনা তীব্রতার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ডের সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের এক সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপি মিডিয়িা সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১২টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে স্পিকার ব্যাংককে যান। তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। প্রসঙ্গত, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উপরন্তু, সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে স্পিকার সাময়িকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।।
রাষ্ট্রপতির পদত্যাগ যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করতেই হবে: নাহিদ ইসলামের দাবি