Published : 23 Jul 2026, 11:13 PM
নারী ও পুরুষ, ফুটবলের দুই বিশ্বকাপেই এখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত রোববার ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে স্প্যানিশ পুরুষ দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে। অন্যদিকে, স্পেনের নারী দল ২০২৩ সালে বিশ্বকাপ জয় করে। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটির মন্ত্রিপরিষদ পুরুষ ও নারী ফুটবল দলকেই সম্মানজনক ‘অর্ডার অব সিভিল মেরিট’-এর সম্মাননা স্মারক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রস্তাবটি পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সুপারিশের ভিত্তিতে গৃহীত হয়েছে। স্পেনের সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস জানিয়েছেন, এই সম্মাননা এমন এক অর্জনের স্বীকৃতি, যা খেলাধুলার বাইরেও অধ্যবসায়, প্রচেষ্টা, ত্যাগ, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, সহনশীলতা এবং প্রতিভার মতো মূল্যবোধগুলিকে সমাজে ছড়িয়ে দেয়। তিনি আরও যোগ করেন, ২০২৩ সালে সিডনিতে ইংল্যান্ডকে হারানো স্পেনের নারী দলের বিজয় স্মরণ করিয়ে দিয়ে, ‘স্পেন আবারও ইতিহাস সৃষ্টি করেছে।
বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে আমাদের পুরুষ ও নারী ফুটবল দলই বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য কীর্তি ঘটিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশকে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে।’ সাইস বলেন, স্পেনের খেলার ধরনই ‘বিশ্বের সেরা’, এবং তারা দলগত শক্তি, সৌহার্দ্য ও সংহতির মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তিনি উপসংহারে বলেন, এই ফুটবলাররা মূল্যবোধের দেশ স্পেনের সেরা উদাহরণ। তারা নতুন করে স্বপ্ন দেখতে, কখনো হাল না ছাড়তে এবং মেধার সঠিক মূল্যায়ন পাওয়ার জন্য ধন্যবাদ। অভিনন্দন, চ্যাম্পিয়নরা! আরও পড়ুনআর্জেন্টিনাকে ‘গুঁড়িয়ে’ দেওয়া স্পেনের খেলার ধরনই ‘বিশ্বের সেরা’, বললেন রোনালদো৭ ঘণ্টা আগে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারায় স্পেন। ‘টিম’ হিসেবে খেলে বিশ্বকাপ জেতা স্পেনের দলটির প্রশংসা করে সাইস আরও বলেন, ‘তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে দলীয় শক্তির আসল রূপ। অসাধারণ প্রতিভার পাশাপাশি তারা দেখিয়েছে সৌহার্দ্য ও সংহতির সৌন্দর্য।
প্রতিদ্বন্দ্বিতা করার এই ধরন কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি দেশ হিসেবে আমাদের নিজস্ব মূল্যবোধকে ফুটিয়ে তোলে।’ খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিবৃতি শেষ করেন সাইস, ‘আমাদের উন্মুক্ত ও বৈচিত্র্যময় স্পেন আজ পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে। সংস্কৃতি ও প্রতিভার জোরে বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে আকৃষ্ট করছে। আমাদের দেশ মূল্যবোধের দেশ, আর এই ফুটবলাররাই তার সেরা উদাহরণ। আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখানোর জন্য, কখনো হাল না ছাড়ার জন্য এবং মেধা যে তার সঠিক মূল্যায়ন পায় তা প্রমাণ করার জন্য আপনাদের ধন্যবাদ। অভিনন্দন, চ্যাম্পিয়নরা!’ আরও পড়ুনস্পেনের বিশ্বকাপ জয়ে ব্যালন ডি’অর দৌড়ে নতুন মোড়, এখন এগিয়ে কারা১৫ ঘণ্টা আগে।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর যৌথ পদক্ষেপের ডাক পররাষ্ট্রমন্ত্রীর