Published : 22 Jul 2026, 04:11 PM
স্বল্পোন্নত দেশ (এলডিসি) শ্রেণি থেকে উত্তরণের প্রস্তুতি নিতে বাংলাদেশ যে অতিরিক্ত তিন বছরের সময় চেয়েছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)। আজ (২২ জুলাই) মঙ্গলবার প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সুপারিশটি ইকোসকের সদস্য দেশগুলোর সর্বসম্মত মতের ভিত্তিতে গৃহীত হয়েছে। এই আবেদনের অনুরূপ সুপারিশ নেপালের ক্ষেত্রেও করা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষ থেকে এই প্রস্তাবটি উপস্থাপন করেন এবং সময় বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) মূল্যায়ন বিবেচনা করে ইকোসক এই সুপারিশ করে। কমিটির মতে, বাংলাদেশ ও নেপালের সময় বৃদ্ধির আবেদনটি সাধারণ পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত। সিদ্ধান্ত অনুযায়ী, ইকোসক পরামর্শ দিয়েছে যে, ২০২৬ সালের ২৪ নভেম্বরের পূর্বে সাধারণ পরিষদ এই আবেদনগুলোর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত গৃহীত হলে রাষ্ট্রদূত চৌধুরী পুনর্ব্যক্ত করেন যে, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ যেন মসৃণ, স্থিতিশীল এবং অপরিবর্তনীয় হয়, সে বিষয়ে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, যদি সাধারণ পরিষদ সময় স্থগিতের অনুমোদন দেয়, তবে উত্তরণের প্রস্তুতি আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও সংস্কার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে।।
নৈতিক পতন ও বহিষ্কারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের আবেদন