Published : 22 Jul 2026, 04:10 AM
বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে যে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম সম্পর্কিত ভাইরাল হওয়া ভিডিও এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জামায়াত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আরও উল্লেখ করা হয়েছে যে, এই বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
জামায়াত এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে