Published : 09 Jul 2026, 03:29 AM
বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তাঁর জীবনসঙ্গিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট-এর বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লাল গালিচায় হেঁটে বিমানে ওঠেন। এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে তিনি চীনে পৌঁছান।
এরপর তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেন। দালিয়ান থেকে বুধবার দুপুরে বুলেট ট্রেনের মাধ্যমে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন। এর পূর্বে গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দু'দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।।
প্রশাসনিক পুনর্বিন্যাসের পথে অগ্রগতি: নতুন উপজেলা ও থানা অনুমোদনে সরকার