Published : 09 Jul 2026, 12:21 AM
বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠা ও জোরদার করার ক্ষেত্রে মালয়েশিয়া তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বাংলাদেশ থেকে শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য এবং নৈতিক মানদণ্ড মেনে পরিচালিত হবে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানান সোমবার তাঁর সামাজিক মাধ্যমে এই বার্তা দেন। তিনি স্পষ্ট করেন যে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শোষণ, বৈষম্য এবং অনৈতিক কার্যকলাপ থেকে মুক্ত একটি পরিবেশ নিশ্চিত করতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রামানান আরও বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার জন্য বাংলাদেশ বিশ্বের প্রধান উৎসগুলোর মধ্যে অন্যতম বিদেশি শ্রমিক সরবরাহকারী দেশ।
তাই উভয় দেশের স্বার্থ রক্ষার্থে সুশাসন, শ্রমিকদের কল্যাণ এবং নৈতিক নিয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা কেবল শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে না, বরং মালয়েশিয়ার শ্রমশক্তির চাহিদা টেকসই ও দায়িত্বশীলভাবে পূরণ করতেও সহায়ক হবে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আরও জানান, বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় সুশাসন বৃদ্ধি এবং বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করবে। এর আগে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এই আলোচনার মাধ্যমে শ্রমিক অভিবাসন নিরাপদ ও উভয় দেশের জন্য উপকারী রাখার লক্ষ্যে একটি যৌথ কর্মগোষ্ঠী (জেডব্লিউজি) গঠনের বিষয়ে তারা একমত হন।
এই কর্মগোষ্ঠী বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং বর্তমান প্রয়োজন অনুসারে নতুন চুক্তি প্রণয়নের ভিত্তি স্থাপন করবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া সফর করেন। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক সফর।।
চীনে করিডোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ব