Published : 27 May 2026, 08:12 PM
দেশের হাসপাতালগুলোতে গত ২৪ ঘন্টায় (২৬ মে সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর জটিলতায় আরও ৫ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নিয়ে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে সারাদেশে হামের লক্ষণ নিয়ে ১ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৬২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর শুরু থেকে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮ জন শিশু। এছাড়াও, হামের মতো উপসর্গ নিয়ে আরও ৪৭২ জন শিশু মারা গেছেন। ডিজিএইচএসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত সময়ে সারাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় মোট ৮ হাজার ৮৩৪ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশজুড়ে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে, আক্রান্ত অন্যান্য রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।।
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির হচ্ছে না, ঠিকানা এখন চিড়িয়াখানা!