Published : 08 May 2026, 08:03 PM
পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে নতুন আলো! রাজ্যটির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। ২৯৪ আসনের বিধানসভায় ২৯৩টিতে লড়ে ২০৭টিতে বিশাল জয়লাভের পর এই ঘোষণা আসে।
এর মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রথমবারের মতো কোনো বিজেপি নেতার নেতৃত্বে সরকার পেতে চলেছে। এই মুহূর্তটি বিজেপির কাছে এক ঐতিহাসিক মাইলফলক। কয়েক দশক ধরে আঞ্চলিক ও বামপন্থি শক্তিগুলোর মোকাবিলা করে ক্ষমতা দখলের যে সংগ্রাম বিজেপি চালিয়ে আসছিল, এই বিজয়ের মাধ্যমে তার পরিপূর্ণতা হলো।
আগামীকাল কলকাতার ঐতিহ্যপূর্ণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।।
বাণিজ্যমন্ত্রীর ঘোষণা: দেশীয় স্বার্থে মার্কিন চুক্তির ধারা পরিবর্তনে সুযোগ