Published : 07 May 2026, 02:03 PM
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল, তাই মাঠ পর্যায়ের সশস্ত্র বাহিনীর সদস্যদের – সেনা, নৌ ও বিমানবাহিনী – ধীরে ধীরে তাদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি নিয়ে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলার দায়িত্বে রাখা হবে না।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি নির্বাচিত সরকার হিসেবে পুলিশ বাহিনীকে আমরা একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি এবং জনগণের মধ্যেও সেই আস্থা তৈরি হয়েছে।” সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “এজন্যই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তবে এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হবে, তা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে।”।
২৩ দিনের বিরতির পর প্রাণ ফিরে পেল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে তেল সরবরাহ শুরু