Published : 06 May 2026, 08:04 AM
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “আমরা তাদের শোচনীয়ভাবে পরাজিত করেছি। এককালে যে নৌবাহিনী ছিল শক্তিশালী, আজ তারা কেবল ছোট ছোট নৌকায় মেশিনগান বসিয়ে টহল দেয়।” ইরানের নৌবহরের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “তাদের প্রতিটি জাহাজ এখন সমুদ্রের গভীরে চিরনিদ্রায় শায়িত।
” ইরানের পরমাণু কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, “এরা বিপজ্জনক মানসিকতার অধিকারী। আমরা কোনোভাবেই এই উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারি না।” ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে যুদ্ধের ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তারা ইরানকে ‘মর্যাদাহীনভাবে’ পরাজিত করেছে। যদিও ট্রাম্প একটি সাম্প্রতিক সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
এর আগে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ‘অপারেশন ফ্রিডম’-এর অধীনে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার করেছে এবং এই অভিযানে ইরানের অন্তত ছয়টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!