Published : 09 May 2026, 10:02 AM
রাজধানীর আদাবর এলাকা থেকে শুক্রবার সকালে (৮ মে) কুখ্যাত ছিনতাইকারী রুবেল, যার পরিচিতি ‘পাংখা রুবেল’ নামে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে সকাল সাড়ে আটটার দিকে তাকে ধরা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, রুবেল মোহাম্মদপুরকেন্দ্রিক কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর অন্যতম হোতা। তার বিরুদ্ধে আদাবরসহ বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত অভিযোগে মোট ৯টি মামলা নথিভুক্ত রয়েছে।
এছাড়াও, আদাবর থানায় দায়ের হওয়া দুটি মামলায় আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।।