Published : 05 May 2026, 02:04 AM
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জটিলতা অবশেষে কাটলো। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) তার নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, আদালতের নির্দেশে নুসরাতের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। শনিবার রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন এবং যেহেতু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাই আইন অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে।
এর মধ্যে ৪৯ জন সদস্য গতকাল রোববার শপথ নিয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত জোট এই আসনগুলোর মধ্যে ১৩টি পেয়েছে। জোটের ১২ জন প্রার্থী শপথ নিলেও, একটি আসন নিয়ে জটিলতা দেখা দেয়। জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল হয়ে গেলে, নুসরাত তাবাসসুমের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। কারণ, তিনি নির্ধারিত সময়ের পরে আবেদন করেছিলেন এবং রিটার্নিং অফিসার প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
তবে, উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার পর আদালতের নির্দেশে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং পরবর্তীতে তা বৈধ বলে বিবেচিত হয়। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ইসি তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী