Published : 04 May 2026, 10:03 PM
ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাফল্য সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। তিনি বলছেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সম্পর্ক কেমন থাকে, তার ওপর নির্ভর করবে এই উত্তেজনার মাত্রা। পারভেজ আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিজেপির এই জয় সীমান্ত এবং এর দুই পাশের জনজীবনে প্রভাব ফেলবে।
তবে সম্পর্কের টানাপোড়েন বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।” পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অবশ্য মনে করেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আলতাফ পারভেজ আরও বলেন, “বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব বাড়ছে, অন্যদিকে ভারতের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতেও একই ধরনের শক্তির জয় হয়েছে।
এর ফলে সীমান্তের দুই প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, বাড়তে পারে অস্থিরতা। এমনও হতে পারে, পশ্চিমবঙ্গে ভোটাধিকার বঞ্চিতদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানোর চাপ সৃষ্টি হতে পারে।” ।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী