Published : 04 May 2026, 12:03 PM
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার (৪ মে) সকাল থেকে পোস্টাল ব্যালট এবং এরপর ইভিএম-এর ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ক্ষমতা ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস এবং ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি—দুই দলই জোরদার প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত (বাংলাদেশ সময়) বিজেপি ১৬২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছে। এর আগে, গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে এবং পরবর্তীতে দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে ‘অনিয়মের’ অভিযোগে নির্বাচন কমিশন পুরো ভোট বাতিল ঘোষণা করেছে।
ফলতার ওই আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ করা হবে এবং ২৪ মে সেই ভোটের গণনা সম্পন্ন হবে। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল আজ জানা যাবে।।