Published : 23 Apr 2026, 01:05 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের টাম্পা শহরে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই জন বাংলাদেশি পিএইচডি স্তরের গবেষক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি – এই দুই তরুণ গবেষকের বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয় পুলিশ গত মঙ্গলবার গণমাধ্যমে এই নিখোঁজের খবর নিশ্চিত করেছে। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি নিয়ে গবেষণা করছিলেন জামিল, অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। সর্বশেষ গত ১৬ এপ্রিল টাম্পার ইউএসএফ ক্যাম্পাসে তাঁদের দেখা যায়।
সকাele ৯টার দিকে জামিলকে তাঁর ছাত্রাবাসের কাছে এবং নাহিদাকে সকাল ১০টার দিকে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে দেখা গিয়েছিল। স্থানীয় হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস (পুলিশ) তাঁদের খুঁজে বের করার জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, জামিলের এক পারিবারিক বন্ধু তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিষয়টি পুলিশকে জানায়। এরপর দুটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং তাঁদের নাম রাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তির ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
তবে, নিখোঁজ এই দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য জানা থাকলে কর্তৃপক্ষকে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কাছেও তাঁদের কোনো তথ্য নেই। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।।
সরকারি দপ্তরগুলোতে নতুন চমক, তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি