Published : 05 Apr 2026, 05:05 PM
গাজীপুর বন্ধুসভা সম্প্রতি এক মনোজ্ঞ পাঠচক্রের আয়োজন করে, যেখানে স্থানীয় প্রকৃতি, খ্যাতিমান কবি এবং বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। প্রথম আলোর গাজীপুর অফিস কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশে গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার বিশিষ্টজনদের অবদান তুলে ধরা হয়। আসন্ন পয়লা বৈশাখ উদযাপন এবং বন্ধুসভার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুরা একমত হন যে, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে জানতে উৎসাহিত করবে এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। এটি কেবল একটি জ্ঞানসম্ভার নয়, বরং সংস্কৃতিবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতেও সহায়ক।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন জানান, বন্ধুসভার কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে নিয়মিত পাঠচক্র ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নতুন সদস্যদের যুক্ত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি কাজকে আরও দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের প্রকৃতি ও ইতিহাস জানার মাধ্যমে আমরা যেন নিজেদের শিকড়ের সাথে নতুন করে পরিচিত হচ্ছি। এই ধরনের আয়োজন আমাদের চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করে তোলে। সভাপতির ভাষণে বাবুল ইসলাম বলেন, এই পাঠচক্র কেবল আলোচনার ফোরাম নয়, এটি জ্ঞান বিনিময়ের একটি চমৎকার মাধ্যম।
তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও নিয়মিতভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন। বন্ধু সাব্বির আহামেদ বলেন, পাঠচক্রের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান হয়, যা বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে এবং একে অপরের কাছ থেকে শেখার আগ্রহ বাড়ায়। অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল, দপ্তর সম্পাদক মারফুয়া আহামেদ, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মৃদুল, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মণ্ডল, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, এবং অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।।
এমপি গাজী নজরুলের আসল ঘটনা খতিয়ে দেখবে জামায়াত, তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেবে