Published : 14 Mar 2026, 03:07 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত যখন টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো, তখন জয়োল্লাসে মেতে ওঠে পুরো দেশ। কিন্তু আইসিসি প্রধানের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে – তার নিরপেক্ষতা নিয়ে। জয় শাহ, যিনি ২০২৪ সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ছিলেন বিসিসিআইয়ের সচিব, অনেকের মতে এখনো সেই ভূমিকাতেই আটকে আছেন! সম্প্রতি বিসিসিআই ভারতের শিরোপা উদ্যাপনের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ৩৭ সেকেন্ডের মধ্যে জয় শাহকে প্রায় ১২ বার দেখানো হয়েছে। সাংবাদিক অ্যাডাম কলিন্স এই দৃশ্যকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটের অভিভাবক হিসেবে এমন আচরণ বা গ্যালারির দর্শকের মতো উদ্যাপন করা আইসিসি প্রধানের পদের সঙ্গে বেমানান। ক্রীড়া লেখক জিওফ লেমনও মনে করেন, আন্তর্জাতিক বোর্ডের প্রধানের জন্য এমন আচরণ শোভনীয় নয়।
বিতর্ক এখানেই থেমে থাকেনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শিরোপা জেতার পর জয় শাহকে দেখা যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কাছে হনুমান টেকরি মন্দিরে। তাঁর হাতে ছিল আইসিসি ট্রফি। মজার বিষয় হলো, ভারতের এই দলে শিখ, খ্রিস্টান ও মুসলিম খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেকে মনে করছেন, আইসিসি চেয়ারম্যান হিসেবে একটি বিজয়ী দলের ট্রফিকে নির্দিষ্ট একটি উপাসনালয়ের সঙ্গে যুক্ত করে তিনি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন। খেলোয়াড় ও ট্রফিসহ সেখানে যাওয়ায় বিষয়টি ব্যক্তিগত পরিসরে থাকেনি। আরও পড়ুন, ২০২৩ বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট।
১৩ জানুয়ারি ২০২৬-এর মন্দির সফরটি এই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ জয় শাহের রাজনৈতিক পরিচয়ও বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৯ সালে বিসিসিআই সচিব এবং ২০২৪ সালে আইসিসি চেয়ারম্যান – দুটি পদই তিনি পেয়েছেন ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর। তাঁর বাবা অমিত শাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। সমালোচকদের মতে, আইসিসি চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক বা সরকারি স্বার্থ প্রচার না করার যে নৈতিক দায়িত্ব তাঁর উপর বর্তায়, সাম্প্রতিক কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী