Published : 06 Mar 2026, 03:06 PM
দেশের বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য করতে এবং আইনি পরামর্শ পাওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করতে যাত্রা শুরু করলো ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’ – একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে কেউ ঘরে বসেই দেশের যেকোনো প্রান্তের অভিজ্ঞ আইনজীবীর সাথে নিমিষেই যোগাযোগ স্থাপন করতে পারবে। ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’ বিচারপ্রার্থী এবং আইনজীবীদের মধ্যে এক ডিজিটাল সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করবে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ‘এআই-চালিত অনুসন্ধান ও আলাপচারিতা’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর আইনি সমস্যা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে উপযুক্ত আইনজীবীকে খুঁজে বের করে দেয়। শুধু তাই নয়, প্ল্যাটফর্মটিতে রয়েছে সার্বক্ষণিক ‘এআই আইনি সহকারী’, যা প্রাথমিক আইনি পরামর্শ দিতে প্রস্তুত।
বর্তমানে, এই প্ল্যাটফর্মে দেশের সকল জেলার নিবন্ধিত আইনজীবীদের তথ্য রয়েছে। এর মাধ্যমে দেওয়ানি, ফৌজদারি, কর ও ভ্যাট, দলিল লেখক, বিবাহ ও তালাক, এমনকি সাইবার অপরাধ বিষয়ক যেকোনো আইনি সহায়তার জন্য আইনজীবীদের সাথে যোগাযোগ করা সম্ভব। আইনজীবীদের অভিজ্ঞতা, রেটিং এবং অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য থাকায়, ব্যবহারকারীরা স্বচ্ছন্দে সঠিক আইনজীবী নির্বাচন করতে পারবেন। ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’-এর উদ্যোক্তা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান জানান, “আমাদের দেশে আইনি পরামর্শ পাওয়া প্রায়শই জটিল এবং সময়সাপেক্ষ। চেম্বারে বারবার যাতায়াত এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা—এই দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি দিতেই আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি।
” ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’ প্ল্যাটফর্মে ইহান চৌধুরীর তৈরি ‘সাইট্যাক্স এআই’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনজীবীর অনুসন্ধান করার পাশাপাশি, মুঠোফোনে আইনি পরামর্শ, ভিডিও কল, চেম্বারে সাক্ষাত অথবা আইনজীবীর সাথে বাসায় সাক্ষাতের সময় নির্ধারণ করা যায়। শুধু ব্যবহারকারীদের জন্য নয়, আইনজীবীদের জন্যও এই প্ল্যাটফর্ম বিশেষ সুযোগ তৈরি করেছে। নতুন এবং অভিজ্ঞ আইনজীবীরা এখানে প্রোফাইল তৈরি করে তাঁদের প্র্যাকটিস পরিচালনা করতে এবং সময়সূচি ব্যবস্থাপনার সুবিধা পাচ্ছেন।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!