জুলাই গণ-অভ্যুত্থান ছিল নিপীড়ন ও স্বৈরাচার শাসনের বিরুদ্ধে জনগণের সম্মিলিত ক্ষোভের অগ্নিশিখা: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে, দল-মত নির্বিশেষে সকল মানুষকে আহ্বান জানিয়েছেন— বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে এক সুরে বাঁধা পড়ে কাজ করতে।‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি এক গভীর তাৎপর্য বহন করে।