Published : 05 May 2026, 09:09 AM
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভিন্ন পদে মোট ১৩০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিজ্ঞানী, প্রকৌশলী থেকে শুরু করে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ও টাইপিস্টের মতো বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬। নিচে পদগুলোর বিস্তারিত দেওয়া হলো: ১. পদের নাম: সায়েন্টিফিক অফিসারপদসংখ্যা: ৩০শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পর্যায় থেকে শুরু করে এমএসসি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। এমএসসিতে অবশ্যই থিসিস পেপার থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ২. পদের নাম: ইঞ্জিনিয়ারপদসংখ্যা: ১৭শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি পর্যায় থেকে শুরু করে সকল পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণী পেতে হবে।
কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ৩. পদের নাম: মেডিক্যাল অফিসারপদসংখ্যা: ২৬শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ৪. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্টপদসংখ্যা: ৯শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ গতি থাকতে হবে।বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৫. পদের নাম: কম্পিউটার টাইপিস্টপদসংখ্যা: ৩২শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) ৬. পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২পদসংখ্যা: ৮শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) ৭. পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২পদসংখ্যা: ৮শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) আবেদনকারীর বয়স ৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ ২২৩ টাকা; ৪ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এবং ৫-৭ নং পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা দিতে হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ও সময়: ৭ মে ২০২৬ সকাল ১০টা থেকে ২৭ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত জানার জন্য কমিশনের ওয়েবসাইট দেখুন।।