Published : 07 May 2026, 09:08 AM
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন গ্রেডের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫৫টি পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬। নিচে পদের বিবরণ দেওয়া হলো: ১. পদের নাম: স্টোরকিপার। পদসংখ্যা: ১০টি। গ্রেড ও বেতনস্কেল: ১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)। ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ১০টি। গ্রেড ও বেতনস্কেল: ১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)। আরও পড়ুন: বিজ্ঞানী থেকে টাইপিস্ট: পরমাণু শক্তি কমিশনে ৯-২০ গ্রেডে ১৩০ জনের চাকরির সুযোগ, বিজ্ঞপ্তি ০৫ মে ২০২৬। ৩. পদের নাম: পরিসংখ্যানবিদ। পদসংখ্যা: ৬টি। গ্রেড ও বেতনস্কেল: ১৪ (১০,২০০ – ২৪,৬৮০ টাকা)।
৪. পদের নাম: ড্রাইভার। পদসংখ্যা: ৫টি। গ্রেড ও বেতনস্কেল: ১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)। ৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী। পদসংখ্যা: ১২৩টি। গ্রেড ও বেতনস্কেল: ১৬ (৯,৩০০ – ২২,৪৯০ টাকা)। বয়সসীমা: ৪ মে ২০২৬ তারিখ অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি: সব গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু: ৬ মে ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৪টা। আরও পড়ুন: মিড ডে মিল: কিছু স্কুলে পচা কলা ও নষ্ট ডিম দেওয়ার অভিযোগ, খাদ্য তালিকায় পরিবর্তনের ভাবনা, ০৫ মে ২০২৬। নির্দেশনা ও শর্তাবলী: ১. প্রার্থীকে অবশ্যই বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
তবে, স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থী সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে, সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২. কোনো ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। ৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন। ৪. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে, প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করছেন, সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারাও আবেদন করতে পারবেন (তবে আবেদনপত্রে ওয়ার্ডের নাম উল্লেখ করতে হবে)। যদি সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তবে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। ৫. আবেদনপত্রে প্রার্থীর লিখিত, মৌখিক ও ব্যবহারিক (যদি প্রযোজ্য হয়) পরীক্ষার স্বাক্ষর অভিন্ন হতে হবে। ৬. কোনো প্রার্থী যদি কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিজ্ঞা করেন, তবে তিনি আবেদনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। বিস্তারিত জানার জন্য, http://alljobs..teletalk.com.bd/csbogura এই ঠিকানাটি দেখুন।।