Published : 03 May 2026, 05:05 AM
ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। গোয়েন্দা সূত্র বলছে, আগামী কয়েক মাসের মধ্যে বড় ধরনের হামলার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে লন্ডনের মার্কিন দূতাবাস সেখানকার মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাস শুক্রবার এক বার্তায় জনসমাগমস্থলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে। বিশেষ করে স্কুল, উপাসনালয়, পর্যটন কেন্দ্র ও গণপরিবহনে বাড়তি নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া, দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা বজায় রাখার পাশাপাশি চলাচলের পথ ও সময় পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ সহজে সন্দেহ করতে না পারে। এর আগে, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ জানিয়েছে, ‘যৌথ সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র’ দেশটিতে হামলার হুমকির মাত্রা ‘যথেষ্ট’ থেকে বাড়িয়ে ‘প্রবল’ করেছে।
এটি যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর। এর অর্থ হলো, আগামী ছয় মাসের মধ্যে হামলার আশঙ্কা অনেক বেশি। এমআই-ফাইভের মতে, যুক্তরাজ্যে বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী হামলার হুমকি বাড়ছে। সম্প্রতি লন্ডনের গোল্ডার্স গ্রিনে দুই ইহুদি নাগরিককে ছুরিকাঘাত করা হয়, যা সতর্কবার্তা বাড়ানোর অন্যতম কারণ। তবে, শুধু এই ঘটনাই একমাত্র কারণ নয়। এমআই-ফাইভ জানায়, যুক্তরাজ্যে একাকী বা ছোট দলের মাধ্যমে ইসলামপন্থী ও কট্টর ডানপন্থী চরমপন্থার উত্থান ঘটেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে ইহুদি ও ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এখন বেশি ঝুঁকিতে রয়েছে।
গত কয়েক সপ্তাহে, যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের জন্য দ্বিতীয়বারের মতো নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে, তারা ইহুদি ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছিল। গত সপ্তাহে উত্তর লন্ডনের একটি ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে। এছাড়া, হ্যারো অঞ্চলের কেনটন ইউনাইটেড সিনাগগসহ আরও কয়েকটি স্থানে সম্প্রতি হামলার চেষ্টা করা হয়েছে।।
বন্দরের ওপর মার্কিন হামলা: তেহরানের তীব্র নিন্দা, ওমানের প্রতি সমর্থন