নেইমারের বিতর্কিত আচরণ: জয় উদযাপন ঘিরে প্রতিপক্ষের সঙ্গে তীব্র বাক-বিতণ্ডা, শুনলেন চরম গালি
কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে নিজেদের জয়ের উল্লাসে মগ্ন থাকা অবস্থাতেই নেইমার বিতর্কের কেন্দ্রে চলে আসেন।রেমোকে ১-০ গোলে পরাজিত করে শেষ আট নিশ্চিত করার পর মাঠ ছাড়ার পথে তিনি প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।