Published : 11 Apr 2026, 11:06 PM
গাজীপুর বন্ধুসভা এবং ডুয়েট ম্যাথ ক্লাব একসঙ্গে পরিচিতি ও সাংগঠনিক সভা করেছে। ৯ এপ্রিল বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়। উভয় সংগঠনের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন, নিজেদের ভাবনা বিনিময় করেন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গাজীপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড, প্রতিযোগিতা, কর্মশালা এবং শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা, গণিতভীতি দূর করা এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানোই মূল লক্ষ্য। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে গণিতচর্চার গুরুত্ব অনেক।
তাই স্কুল থেকেই শিক্ষার্থীদের নিয়মিতভাবে গণিত অনুশীলনের সুযোগ তৈরি করা উচিত। গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘আমরা চাই গাজীপুরের প্রতিটি স্কুল যেন আসন্ন গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।’ডুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি ইমরান হাসান বলেন, ‘গণিতকে সহজ ও আনন্দদায়ক করে তোলার মাধ্যমেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই। শিক্ষার্থীরা যেন গণিতকে ভয় না পেয়ে ভালোবাসে, সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে।’গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘আমরা ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। গাজীপুর থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের লক্ষ্য।
’ সহসভাপতি আশিকুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার স্পৃহা ও দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের আয়োজন খুবই কার্যকর। আমরা সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, গণিত অলিম্পিয়াড ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে এবং তাদের চিন্তাশক্তি আরও উন্নত হবে।এ সময় গাজীপুর বন্ধুসভার অর্থ সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরু মিয়া, বন্ধু স্মৃতি আক্তার, ফাতেমা আক্তার, আফরিন জাহান, মাহমুদুল হাসান, মিম আক্তার, জান্নাতুল ফেরদৌস, লামিয়া আক্তার, তাসমিয়া, বৃষ্টি ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা।।