প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানযাত্রায় বিশেষ সুবিধা: বিমান টিকিটে ছাড় ও লাউঞ্জ সুবিধা নিশ্চিতকরণের উদ্যোগ
প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেকইন ও বোর্ডিং সুবিধা চালু করার লক্ষ্যে সরকার এক নতুন পদক্ষেপ নিয়েছে।একই সাথে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও এই প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।