দেশের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত: পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছেন শিক্ষামন্ত্রী
উন্নত বিশ্বের মানদণ্ডে দেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি ‘পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন, যদিও সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি, যেখানে বিশ্বমানের গবেষণা পরিচালিত হয়।