বরগুনা: মা ও দুই সন্তানের নিথর দেহ নিয়ে তীব্র প্রতিবাদ, মৃত্যুর আসল রহস্য উন্মোচনের দাবি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী (৩৪) এবং তাঁর দুই কন্যা আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) নিথর দেহ নিয়ে ন্যায়বিচার ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন স্বজন ও এলাকাবাসী।আজ বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।