ফার্মাসিউটিক্যাল ব্যবসায় আধুনিক দক্ষতা অর্জনে আইবিএ ও বেক্সিমকো ফার্মার যুগান্তকারী সমঝোতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির মাধ্যমে ওষুধ শিল্পে পেশাদারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি, যার নাম ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ–এসিপিবিএ)’ চালু করা হবে।