Published : 04 Jan 2026, 02:07 PM
রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা বাস্তবায়নের প্রতিবাদে এবং আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বিক্ষোভকারী মোবাইল ব্যবসায়ীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে সোয়া ১২টার মধ্যে দফায় দফায় এই অভিযান চালানো হয়। জবাবে ব্যবসায়ীরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইট-পাটকেল ছুঁড়েন। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস সরেজমিনে দেখা যায়, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) নামের ব্যবসায়ীদের সংগঠনটি সকাল ১১টার দিকে বাংলামোটর এলাকা থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে। এনইআইআর চালুর প্রতিবাদ এবং সম্প্রতি বিটিআরসি ভবনে হামলার অভিযোগে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এর ফলে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস আন্দোলনকারীরা এরপর কাঁঠালবাগানের দিকে পিছু হটে এবং পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা পুনরায় কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন। সরেজমিনে দেখা যায়, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) নামের ব্যবসায়ীদের সংগঠনটি সকাল ১১টার দিকে বাংলামোটর এলাকা থেকে মিছিল নিয়ে এসে কারওয়ান বাজার মোড় অবরোধ করে। এনইআইআর চালুর প্রতিবাদ এবং সম্প্রতি বিটিআরসি ভবনে হামলার অভিযোগে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এর ফলে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
পরবর্তীতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস আন্দোলনকারীরা এরপর কাঁঠালবাগানের দিকে পিছু হটে এবং পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা পুনরায় কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন।।