ঋণ আত্মসাতের মামলায় এস আলম ও পি.কে. হালদারের বিরুদ্ধে এফএসআইবি কর্মকর্তার সাক্ষ্য
৩৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ মোট তেরো জনের বিরুদ্ধে আজ রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট আসাদুল আজাদ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।এই মামলার সাক্ষ্যপ্রক্রিয়ার মধ্যে ১৫ জনের মধ্যে এগারো জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।