মেলবোর্নে প্রাণ পেল রবীন্দ্রনাথের 'ডিটেকটিভ'
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গল্পের পটভূমিতে তৈরি বাংলা নাটক 'ডিটেকটিভ' মেলবোর্নের মঞ্চে এক নতুন আলো ছড়াল।পাঁচ মাসের নিবিড় প্রস্তুতি, প্রবাসী নাট্যশিল্পীদের সম্মিলিত স্বপ্ন এবং সাংস্কৃতিক চেতনার এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে এই প্রযোজনাটি ড্যানডেনং ড্রাম থিয়েটারের দর্শকদের মন জয় করে।