বিচারকের সীল ও স্বাক্ষর জাল করে তৈরি হলো ভুয়া হলফনামা, কোতোয়ালি থানায় মামলা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও অফিস সীল জাল করে একটি মিথ্যা হলফনামা তৈরি করার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এই ঘটনায় রোববার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মো. খালিদ হোসেন বাদী হয়ে অভিযোগ করেন।