Published : 03 Jun 2026, 11:09 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এই খবরটি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিনা আক্তার। আইভীর জামিন প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জামিন সংক্রান্ত কাগজপত্র আগেই কারাগারে পৌঁছে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় মুক্তি দিতে কিছুটা সময় লেগেছিল।
মুক্তির সময় তাঁর আইনজীবী এবং স্বজনরা উপস্থিত ছিলেন। এরপর তিনি কারাগার থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা দেন। জানা গেছে, আইভীকে গত ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন (চুনকা কুটির) থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বিভিন্ন মামলায় জামিন পেলেও নতুন নতুন অভিযোগের কারণে তাঁকে বারবার গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত করা হয়।
আইভী মোট পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে ৯ নভেম্বর জামিন পেয়েছেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক পাঁচটি আবেদন করে। সর্বোচ্চ আদালত গত ১০ মে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে আইভীর জামিন বহাল রাখেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেন।।
দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, বাড়িতে ফেরেন