খাগড়াছড়ির বনের বুকে এক ভয়াবহ গণহত্যা: বন্যপ্রাণীর জীবন বিপন্ন
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গভীর অরণ্যের বুকে কচুর মুখি বা অন্যান্য ফসলের চাষের নামে যেভাবে নির্বিচারে বনভূমি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তা কেবল পরিবেশের জন্য নয়, প্রকৃতির এক অপূরণীয় ক্ষতি।প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, পানছড়িসহ বিভিন্ন উপজেলায় শত শত একর প্রাকৃতিক বন আগুনে গ্রাস হয়েছে।