হাওরের জীবন ও জীবিকা বাঁচাতে সমন্বিত উদ্যোগ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, হাওর শুধু শস্যক্ষেত্র নয়, এটি দেশের মিঠা পানির মাছ ও বন্যপ্রাণীর এক অমূল্য আশ্রয়স্থল।তাই এর পরিবেশ ও উৎপাদনশীলতা—দুটোই সমানভাবে রক্ষা করা জরুরি।