Published : 30 Jul 2026, 06:29 PM
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে এক ভয়াবহ নিম্নগতি লক্ষ্য করা গেছে। এই অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার নেমে এসেছে মাত্র ৬৭.৫২ শতাংশে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড। এই উদ্বেগজনক তথ্য বৃহস্পতিবার (৩০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত একটি প্রতিবেদনে সামনে এসেছে। এর ঠিক আগের অর্থবছরে অর্থাৎ ২০২৪-২৫ সালে এই হার ছিল ৬৮.১৮ শতাংশ।
আইএমইডির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, বিগত যেকোনো সময়ে এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের উপরে ছিল। তারা আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজনৈতিক পটপরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রশাসনে যে অস্থিরতা দেখা দেয়, তার সরাসরি প্রভাব পড়ে উন্নয়ন কাজে। সেই সময় অনেক প্রকল্প পরিচালক ও ঠিকাদার কাজ থেকে সরে যান, যার ফলে সেই বছরের বাস্তবায়ন কমে গিয়েছিল। অন্যদিকে, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরেও একই ধরনের প্রশাসনিক অস্থিরতার প্রভাব বজায় ছিল।
নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেনি। ফলস্বরূপ, অর্থবচরের সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন ঘটেছে।।