Published : 09 Jul 2026, 06:26 AM
দেশের বৈদেশিক মুদ্রার মোট সঞ্চয়ের পরিমাণ এখন ৩৩ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এই অগ্রগতি নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানিয়েছেন, আজ দেশের মোট নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩.০১ বিলিয়ন ডলারে। এর আগে গত ৩০ জুন মাস শেষে এই পরিমাণ ছিল ৩২.৯০ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রা প্রাপ্তির কারণে এই রিজার্ভের ইতিবাচক বৃদ্ধি ঘটেছে।
।