Published : 09 Jul 2026, 06:46 AM
চীন থেকে যুদ্ধবিমান ক্রয়ের বিষয় এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর প্রস্তাবের মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ (৩ জুলাই) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে প্রতিবেশী দেশগুলোর যেকোনো কৌশলগত বা উন্নয়নমূলক পদক্ষেপের প্রতি ভারতের দৃষ্টি সর্বদা নিবদ্ধ থাকে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। জয়সওয়াল আরও যোগ করেন, "আমরা এই অঞ্চলের সমস্ত ঘটনাবলির ওপর গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।" সম্প্রতি চীনের পক্ষ থেকে প্রস্তাবিত করিডোর এবং বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে যে আলোচনা সামনে এসেছে, তা এই পর্যবেক্ষণের অংশ।
এই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় আলোচনার কেন্দ্রে ছিল বলে জানা যায়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল আরও জানান, সফরকালে তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চীনের প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা একটি পারস্পরিক সম্মত কর্মপরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্পের বিষয়ে ইঙ্গিত দিয়ে জয়সওয়াল বলেন, "এই বিষয়ে ভারতের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশের কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে।
" তিনি জোর দিয়ে বলেন, ভারতের সামগ্রিক নীতি প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল বিষয়কেই বিবেচনা করা হয়।।
ভারতসহ আরও বন্ধু রয়েছে ইসরায়েলের, বললেন নেতানিয়াহু: যুক্তরাষ্ট্রের বাইরেও রয়েছে শক্তিশালী সমর্থন