Published : 09 Jul 2026, 02:44 AM
ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে পরপর দুটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে রাজধানী কারাকাসসহ পার্শ্ববর্তী বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার এই কম্পন গোটা অঞ্চলকে নাড়িয়ে দেয়। এই ঘটনায় বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন শহরে ঘরবাড়ি খালি করা হয়েছে। এমনকি এই কম্পন ব্রাজিলের আমাজন অঞ্চলের প্রায় ১,৭০০ কিলোমিটার দূরবর্তী স্থানেও অনুভূত হয়। বুধবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পে কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করেননি।
তিনি উল্লেখ করেন যে, প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও, কিছুদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস বাতিল করা হয়েছে। রদ্রিগেজ জনগণকে শান্ত থাকার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আহতদের সাহায্যের জন্য সকল স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে যোগ দিতে বলেন। ফালকন অঙ্গরাজ্যের গভর্নর ভিক্টর ক্লার্ক জানিয়েছেন, এই দুর্যোগে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের চার ঘণ্টা পরেও ১৫ জন মানুষ আটকে ছিলেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে প্রথম ভূমিকম্পটির মাত্রা ৭.১ এবং পরে তা সংশোধন করে ৭.২ বলে জানায়। প্রথম কম্পনের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে, যা কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ২২ কিলোমিটার।
এক মিনিট পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার কম্পন আসে, যার কেন্দ্র ছিল মোরন থেকে ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে বুধবারের এই ঘটনাটি অন্যতম। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু সময় পর এই দুটি ভূমিকম্প আঘাত হানে। কম্পনের সময় রাজধানী কারাকাসের ভবনগুলো থেকে আতঙ্কিত হয়ে মানুষজন বেরিয়ে আসতে শুরু করে। অনেক জায়গায় ভবন ও দেওয়াল ধসে পড়ার কারণে রাস্তাগুলোও বিপজ্জনক হয়ে ওঠে। রাজধানীর কিছু অংশে ধুলোর কুণ্ডলী দেখা যায়। যেহেতু এই এলাকাগুলিতে সাধারণত রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় মানুষের ভিড় বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।।
নজরদারি ও পর্যবেক্ষণের কেন্দ্রে আঘাত: যুক্তরাষ্ট্র কি ভঙ্গ করল অঙ্গীকার? ইরানের তীব্র অভিযোগ