Published : 01 Jul 2026, 07:27 AM
রাজধানীর তীব্র যানজট নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চারটি আন্তঃনগর বাস টার্মিনালকে দ্রুত স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক সভায়, যেখানে যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, "ঢাকার যানজট কমানোর জন্য চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।" যে চারটি টার্মিনালের কথা বলা হয়েছে, সেগুলি হলো—ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ি বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে।
মহাখালী বাস টার্মিনালটি সাময়িকভাবে পূর্বাঞ্চলে এবং পরবর্তীতে টঙ্গীর কাছাকাছি স্থায়ীভাবে স্থানান্তরিত হবে। অন্যদিকে, গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ি বাস টার্মিনাল দুটি কাঁচপুরে স্থানান্তরিত হবে। প্রধানমন্ত্রী একই সাথে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ারও তাগাদা দিয়েছেন। এই সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন এবং এআই ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রক্রিয়ায় ট্রাফিক সিগন্যালিং-এ এআই ক্যামেরার সুবিধা গ্রহণের ফলে যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে, তা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার এই আলোচনা ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
শান্তি চুক্তির পর ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি ইউরোপীয় চার দেশের