Published : 06 Jun 2026, 11:12 PM
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতের গুরুত্ব তুলে ধরার জন্য প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৫’ প্রদান করা হয়েছে। এই সম্মাননা দেশের বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিককে এই পুরস্কারে ভূষিত করা হয়। গত শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার প্রদান করেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ। সাংবাদিকদের তিনটি ভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। প্রিন্ট বিভাগে দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম এবং এম মুনির হোসেন পুরস্কার লাভ করেন। টেলিভিশন বিভাগে চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন ও একাত্তর টিভির রাকিব হোসেন সম্মানিত হন।
অনলাইন বিভাগে জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন এবং একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন এই পুরস্কার পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়াও প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই প্রসঙ্গে বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতির জন্য কৃষি ও কৃষিশিল্পের উন্নয়ন অপরিহার্য। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় কৃষির ভূমিকা অনস্বীকার্য। তিনি সাংবাদিকদের কৃষি অর্থনীতি ও কৃষিশিল্পের সম্ভাবনা নিয়ে আরও গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা মন্তব্য করেন যে, কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময়। তিনি মনে করেন, সঠিক দিকনির্দেশনা পেলে এই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে এবং পোশাকশিল্পের পর রপ্তানিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তিনি জানান, কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সংবাদ প্রকাশে উৎসাহিত করতে এই অ্যাওয়ার্ড চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি ধারাবাহিকভাবে প্রদান করা হবে। আয়োজকরা জানান, তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সেরা সাংবাদিকদের নির্বাচন করা হয়। জুরিবোর্ডের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক খুরশিদ আহমেদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।।
সাহারা মরুভূমিতে এক ভয়াবহ যাত্রা: ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জন