Published : 05 Jun 2026, 12:10 AM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি পাওয়ার পর তার বাসস্থানের আশেপাশে পুলিশের নজরদারি জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে আইভীর বাড়ির সামনে একাধিক স্থানে নজরদারি নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে, আইভীর বাড়ি এবং তার আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ স্থানে এই নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান এই বিষয়ে নিশ্চিত করেছেন যে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে পালিয়ে গেলেও তিনি নিজ বাসাতেই অবস্থান করছিলেন। এমনকি সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণের পূর্বেও তিনি নিয়মিত অফিস পরিচালনা করতেন। ২০২৫ সালের ৯ মে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা ১২টি মামলায় জামিন পাওয়ার পর প্রায় তেরো মাস কারাভোগের পর তিনি গতকাল বুধবার রাত ১০টায় মুক্তি পান। কারামুক্তির পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আইভীর বাড়ির সামনে মানুষের ভিড় বাড়তে শুরু করে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি কেবল আত্মীয়-স্বজনের সাথেই দেখা করছেন।
আইভীর ভাই আলী রেজা উজ্জ্বল জানিয়েছেন, আপাতত পরিবারকে কিছুটা সময় দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, আইভীর এই মুক্তির ঘটনায় বিএনপি ও এনসিপি-র কিছু নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও দল দুটির শীর্ষ নেতারা মুখ খুলতে রাজি নন, তবে তাদের কর্মী ও অনুসারীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।।
লেবানন সংঘাত নিয়ে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত কথোপকথন: ট্রাম্প স্বীকার করলেন, বলেছিলেন 'উন্মাদ'