Published : 04 Jun 2026, 10:10 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। সভার সময় তিস্তা নদী এবং সংশ্লিষ্ট বাঁধগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এই অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
লেবানন সংঘাত নিয়ে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত কথোপকথন: ট্রাম্প স্বীকার করলেন, বলেছিলেন 'উন্মাদ'